রাজধানীর সোবহানবাগে ককটেল বিস্ফোরণ


রাজধানীর সোবহানবাগ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সোবহানবাগের ধানমণ্ডি গভ. বয়েজ হাই স্কুলের সামনে এ বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে ধানমণ্ডি গভ. বয়েজ হাই স্কুলের সামনের ফুটওভার ব্রিজের নিচে অন্ধকারে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।




