সন্ত্রাসবিরোধী আইনে কৃষক লীগ নেত্রী কারাগারে

জামালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় পুতুল রানী (২৮) নামের নিষিদ্ধ ঘোষিত কৃষক লীগের এক নেত্রীকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে ইসলামপুর পৌর শহরের বাজারি পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গত ৭ অক্টোবর পৌর শহরের বিজয় চত্বর সড়কে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে ৯ অক্টোবর ইসলামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজলু মিয়া বাদী হয়ে ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাওন সরকারকে প্রধান আসামি করে ৪৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

ওই মামলার এজাহারভুক্ত আসামি পুতুল রানী ইসলামপুর উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক। আইনি প্রক্রিয়া শেষে রোববারের দিকে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Related Articles

Back to top button