ধনসম্পদ বা হালাল সম্পদ আল্লাহর তা’আলার বিশেষ নেয়ামত

ধম ডেস্ক :ধনসম্পদ বা হালাল সম্পদ আল্লাহর তা’আলার বিশেষ নেয়ামত। মহান আল্লাহ তা’আলা আমাদের সম্পদ না দিয়ে অভাব অনাটনে রেখে ইমানের পরীক্ষা করেন। মহান আল্লাহ যেমনি আমাদের সৃষ্টি করেছেন, তেমনি আমাদের রিজিকেরও ব্যবস্থা করেছেন।

আল্লাহ আমাদেরকে সকল অবস্থায় রেখে পরীক্ষা করেন। তবে আমাদের সকল অবস্থায় মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে; তার কাছেই অভাব-অনটন থেকে মুক্তি চাইতে হবে।

অভাব-অনটন থেকে মুক্তি সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেছিলেন, তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দান করব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর। (সুরা ইবরাহিম, আয়াত: ৭)

বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলামুক্ত হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার অভাব ঘুচিয়ে দেব। আর যদি তা না করো, তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না।’ (তিরমিজি)

অভাব-অনটনের সময় নিরাশ হওয়া যাবে না। সকল অবস্থায় মহান আল্লাহর কাছেই চাইতে হবে। মহান আল্লাহর ওপর ভরসা রেখে চেষ্টা ও দোয়া করে যেতে হবে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে তার অভাব-অনটন দূর হয়ে যাবে।

 

দোয়াটি হলোঃ

اللّهُمَّ إنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أو أُظْلَمَ (উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি, ওয়াল কিল্লাতি, ওয়াজজিল্লাতি, ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আও উজলিমা।) (বুখারি: ১৫৪৪)

 

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে ও অসম্মান থেকে এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি, কাউকে জুলুম করা থেকে অথবা কারও দ্বারা অত্যাচারিত হওয়া থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button