দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজন মারা গেছেন

স্বাস্থ্য ডেস্ক :দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজন মারা গেছেন। এ সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৯৬১ জন। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে। মোট শনাক্ত হয়েছে ৫৫ হাজার ৬৬৩ জন।

শনিবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৪ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৫৭ জন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১, খুলনা বিভাগে ১০৫, ময়মনসিংহ বিভাগে ৪৪, বরিশাল বিভাগে ৯৪, রংপুরে ১, রাজশাহী বিভাগে ২১ ও সিলেট বিভাগে ৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ৮০৮ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫১ হাজার ৪৫৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button