শাহজালাল বিমানবন্দরের স্টোর ভবনে অস্বাভাবিক ধোঁয়া


ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশের একটি স্টোর ভবনে হঠাৎ অস্বাভাবিক ধোঁয়া দেখতে পাওয়া গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে কোনো দুর্ঘটনা ছাড়াই ধোঁয়া নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে। ধোঁয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি ঢেলে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, ভবনটিতে আগুনের লেশিখা দেখা না গেলেও হঠাৎ চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সেখানে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি, কেবল ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।




