মানি এক্সচেঞ্জে ডলার কেনাবেচায় নতুন দর ১২৫.৫০ ও ১২৬.৫০ টাকা নির্ধারণ

খোলা বাজারে ডলারের দর নিয়ন্ত্রণে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমসিএবি) নতুন বিনিময় হার নির্ধারণ করেছে। নতুন দর অনুযায়ী, দেশের অনুমোদিত মানি এক্সচেঞ্জগুলোতে প্রতি ডলার সর্বোচ্চ ১২৫ টাকা ৫০ পয়সায় কেনা এবং ১২৬ টাকা ৫০ পয়সায় বিক্রি করা হবে।

সংগঠনটির সভাপতি এম এস জামান সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে এই দর নির্ধারণ করা হয়েছে।

তবে খোলা বাজারের অস্থিরতার দায় মানি চেঞ্জারদের ওপর চাপানোর তীব্র বিরোধিতা করে তিনি বলেন, ডলার নিয়ে কারসাজি বা গেম খেলার মূল দায় ব্যাংকগুলোর, মানি চেঞ্জারদের নয়। প্রবাসীদের আনা নগদ বৈদেশিক মুদ্রা কেনাবেচার মাধ্যমে মানি চেঞ্জাররা বৈধ্য উপায়ে রিজার্ভ তৈরিতে ভূমিকা রাখে।

বাজারে অনিয়ম রোধ করতে অবৈধ ও লাইসেন্সবিহীন মানি চেঞ্জারদের তালিকা ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button