কানাডা-রাশিয়া থেকে দেড় লাখ টন সার আমদানি করবে সরকার

কানাডা ও রাশিয়া থেকে মোট চারটি চালানে দেড় লাখ টন সার আমদানির পৃথক চারটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। অনুমোদিত প্রস্তাবের আওতায় কানাডা থেকে ৮০ হাজার টন এমওপি (MOP) এবং রাশিয়া থেকে ৭০ হাজার টন টিএসপি (TSP) সার আমদানি করা হবে।

বুধবার (২৮ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, জিটুজি (জি-টু-জি) পদ্ধতিতে ‘কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন’ (সিসিসি) ও ‘বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন’ (বিএডিসি)-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় দুটি চালানে ৪০ হাজার টন করে মোট ৮০ হাজার টন এমওপি সার কেনা হবে। প্রতি মেট্রিক টন সারের দাম ৩৮২ দশমিক ৩৮ মার্কিন ডলার হিসেবে প্রতিটি চালানে ব্যয় ধরা হয়েছে ১৮৮ কোটি ৮৯ লাখ ৫৭ হাজার ২০০ টাকা।

অন্যদিকে, রাশিয়ার ‘জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন’ (প্রোডিনটর্গ) ও বিএডিসির মধ্যকার চুক্তির আওতায় ৩৫ হাজার টন করে দুটি চালানে মোট ৭০ হাজার টন টিএসপি সার আনা হবে। এর মধ্যে একটি চালানে ব্যয় হবে ১৬৫ কোটি ৪১ লাখ ৯১ হাজার ১৮০ টাকা এবং অপর চালানে ব্যয় হবে ১৬৫ কোটি ৫৫ লাখ ১৪ হাজার ২১০ টাকা।

Related Articles

Back to top button