দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ-গ্যাস সংকটে জনদুর্ভোগ: ৫ সেপ্টেম্বর লংমার্চের ডাক জামায়াতের

চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।

তিনি অভিযোগ করেন, সরকার এসব সংকট সমাধানের কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে অনভিপ্রেত মন্তব্যের মাধ্যমে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। গণভোটের রায় মেনে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসনের দাবি জানান তিনি।

এই দাবিগুলো বাস্তবায়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় জামায়াত নেতাকর্মীদের এই লংমার্চ সফল করার আহ্বান জানানো হয়।

Related Articles

Back to top button