কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন


কাতারের সাবেক আমির (ফাদার আমির) শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
রোববার (১২ জুলাই) সকালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে দেশটীর রাজকীয় কার্যালয় ‘আমিরে দেওয়ান’-এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এক শোক বিবৃতিতে আমিরে দেওয়ান জানায়:
“আল্লাহর বিধান ও নিয়তির প্রতি অবিচল বিশ্বাস রেখে আমিরে দেওয়ান জাতির এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করছে। সাবেক মহামান্য ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাঁর ওপর রহম করুন।”
কাতারের আধুনিকায়নে এবং বিশ্বমঞ্চে দেশটির প্রভাব ও অবস্থান সুদৃঢ় করতে সাবেক এই আমিরের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।



