বিরতি শেষে আজ বসছে সংসদের বাজেট অধিবেশন

ছয় দিনের বিরতি শেষে আজ মঙ্গলবার আবারও শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬)।

আজ বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই অধিবেশনের কার্যক্রম পুনরায় শুরু হবে।

এর আগে, গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের নতুন জাতীয় বাজেট পাসের পর সংসদের অধিবেশন মুলতবি করা হয়েছিল। চলতি অধিবেশনে এরই মধ্যে নতুন অর্থবছরের মূল বাজেট পাসের পাশাপাশি অর্থ বিল ও সংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন পেয়েছে।

উল্লেখ্য, গত ১১ জুন সংসদে বাজেট উত্থাপনের পর থেকে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা এর ওপর দীর্ঘ আলোচনা পরিচালনা করেন। বাজেট আলোচনার পাশাপাশি সংসদ সদস্যরা দেশের অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে সংসদে তাঁদের বক্তব্য ও মতামত তুলে ধরেন।

Related Articles

Back to top button