চিকেন ফ্রাইয়ের ভেতর কনডম সদৃশ বস্তু, ১৫ লাখ ডলারের মামলা

যুক্তরাষ্ট্রের ফাস্টফুড চেইন ‘পাপাই’ থেকে কেনা চিকেন ফ্রাইয়ের ভেতর কনডম সদৃশ বস্তু পাওয়ার অভিযোগে রেস্তোরাঁ কর্তৃপক্ষ ও তাদের পেরেন্ট কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন এক মার্কিন যুগল। তারা এতে ১৫ লাখ ডলারেরও বেশি ক্ষতিপূরণ দাবি করেছেন।


‘পিপল ম্যাগাজিন’-এর বরাতে জানা যায়, গত ২৫ জুলাই দক্ষিণ স্যাম হোস্টন পার্কওয়ের এক শাখা থেকে খাবার কেনেন জাস্টিন হোয়ার্ড ও ড্যানিলে ম্যাকিনন দম্পতি। পরে ৩ আগস্ট তারা আদালতের দ্বারস্থ হন। ভুক্তভোগী জাস্টিন হোয়ার্ড জানান, মুরগিতে কামড় দেওয়ার পরই তিনি ভেতরে অসঙ্গতিপূর্ণ বস্তুটি দেখতে পান। এ ঘটনায় দূষিত খাবার গিলে ফেলার আশঙ্কায় তাদের চরম বমি বমি ভাব হয় ও স্বাস্থ্যগত দুশ্চিন্তা দেখা দেয়।

অভিযোগে তারা আরও জানান, ওই চিকেন নিয়ে রেস্তোরাঁয় গিয়ে অভিযোগ জানালে কর্মীরা কোনো গুরুত্ব না দিয়ে উল্টো হাসাহাসি করেন। অর্থ ফেরত না দিয়ে তারা নতুন করে আরও কিছু চিকেন ফ্রাই দেওয়ার প্রস্তাব দেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ফাস্টফুড চেইন পাপাইয়ের অন্তত চার হাজার রেস্তোরাঁ রয়েছে।

Related Articles

Back to top button