জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক প্রতিনিধিদল কারখানাটি পরিদর্শনে যান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী টয়োটার ঐতিহাসিক প্রথম উৎপাদিত প্রাইভেটকারটি ঘুরে দেখেন। কারখানায় পৌঁছালে টয়োটা কর্তৃপক্ষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং ঐতিহাসিক গাড়িটিতে ওঠার আমন্ত্রণ জানায়। প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে গাড়িটিতে অবস্থান নেন।
উল্লেখ্য, ১৯৩৫ সালে টয়োডা পরিবার তাদের প্রথম মডেল ‘এ১’-এর প্রোটোটাইপ তৈরি করে। এর ওপর ভিত্তি করেই ১৯৩৬ সালে নির্মিত হয় টয়োটার প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি ‘টয়োডা মডেল এএ’। বর্তমানে গাড়িটির একটি বিশেষ প্রতিরূপ জাপানের টয়োটা সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে।




