জিএসসি ইউকে ইস্ট লন্ডন শাখার এজিএম ২০২৬ অনুষ্ঠিত

গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ অক্টোবর পূর্ব লন্ডনের ১৩৫ কমার্শিয়াল রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা সম্পন্ন হয়।

শাখার সভাপতি সৈয়দ জিল্লুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুস।

সভায় সাধারণ সম্পাদক শাহান চৌধুরী বিগত বছরের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন এবং ট্রেজারার সালেহ আহমেদ আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে আর্থিক হিসাব ও সংগঠনের সকল কার্যক্রম অনুমোদিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মির্জা আসহাব বেগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান, সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপারসন খলিল আহমেদ কবীর, সেন্ট্রাল জয়েন্ট ট্রেজারার মো. ইসবাহ উদ্দিন, কাউন্সিলর ফয়জুর রহমান, সাউথইস্ট রিজিয়নের সাধারণ সম্পাদক সুফি সুহেল আহমেদ, সাবেক কেন্দ্রীয় মেম্বারশিপ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় সদস্য এম এ গফুর, কেন্দ্রীয় মেম্বারশিপ সেক্রেটারি আব্দুল মালিক কুঠি এবং সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার মো. আবুল মিয়া।

এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার জাকির হোসেন ও বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের হাউজিং আইনজীবী নাজমুল হক। ইস্ট লন্ডন শাখা এবং অন্যান্য শাখার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন সাউথ ইস্ট রিজিওনের ভাইস চেয়ারম্যান মিসবাহ কামাল, এসেক্স শাখার সেক্রেটারি শাহ সাজিদুর রহমান, ইস্ট লন্ডন শাখার সহ-সভাপতি আহবাব মিয়া, মুজির উদ্দিন, আলহাজ ফারুক মিয়া, ফারুক মিয়া জিলু, কাজী তাজ উদ্দিন আহমেদ ও মোখতার আহমেদ প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিয়ামুল হক ম্যাক্সিম, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মির্জা আবুল কাশেম, মেম্বারশিপ সেক্রেটারি আমীর হোসাইন, যুগ্ম ট্রেজারার নুর আহমেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ওয়ালিদুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক আশরাফ হোসেন চৌধুরীসহ সাংবাদিক এ রহমান অলি, জগলুল খান, দিলবর আলী এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Related Articles

Back to top button