বিকাশে ইউটিলিটি বিল দিয়ে স্মার্ট টিভি জিতলেন ১৫ গ্রাহক

বিকাশের মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ করে ১৫ জন গ্রাহক জিতে নিয়েছেন ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি। ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টিভির প্রতিদিনের সর্বোচ্চ অঙ্কের বিল পরিশোধকারী গ্রাহকরা এই পুরস্কার লাভ করেন।

এছাড়া ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে প্রথম ইউটিলিটি বিল প্রদানকারী মোট ৪৮০ জন গ্রাহক পেয়েছেন ক্যাশব্যাক। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

আগামী ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আবারও একই ধরনের বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এ সময়েও বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টিভির প্রতিদিনের সর্বোচ্চ বিল পেমেন্টকারী একজন গ্রাহক পাবেন স্মার্ট টিভি। পাশাপাশি প্রতি মিনিটে প্রথম ইউটিলিটি বিল পেমেন্টকারী ৪৮০ জন পাবেন সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। উল্লেখ্য, বিকাশ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেটসহ নানা ধরনের ইউটিলিটি বিল সহজে পরিশোধের পাশাপাশি ডিজিটাল রিসিটও সংরক্ষণ করা যায়।

Related Articles

Back to top button