জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার সকালে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সকাল ৬টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদল নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা।

সফরের প্রথম দিনেই দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে যৌথ সংবাদ বিবৃতি প্রকাশের পাশাপাশি জাপানি প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চার দিনের এই সফরে প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরাম’-এ মূল বক্তব্য রাখবেন। এছাড়া তিনি জাপানের সরকারি কর্মকর্তা, জাইকা, জেবিআইসি ও জেট্রোর শীর্ষপ্রধান এবং বিভিন্ন ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্টের কার্যকর বাস্তবায়ন, বাণিজ্য সম্প্রসারণ, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল রূপান্তর এবং নতুন বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরেরও সম্ভাবনা রয়েছে।

Related Articles

Back to top button