জামালপুরে নৌকায় আসা ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় জব্দ করেছে বিজিবি

জামালপুরের ভারতীয় সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৯০ লাখ ৬৪ হাজার টাকার অবৈধ ভারতীয় থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সীমান্ত পিলার ১০৪৭-এর কাছাকাছি মেকুরআলগা এলাকায় নৌকায় করে চোরাচালানের মাধ্যমে থান কাপড় আনার সময় অভিযান চালায় বিজিবি।

এ সময় ৪ হাজার ২৭২ মিটার ভারতীয় থান কাপড় ও একটি নৌকা জব্দ করা হলেও চোরাকারবারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় শনিবার সকালে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যান্টেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button