টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমা বাতিলসহ দুই দাবি হেফাজতের


টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহারে সাদপন্থিদের অনুমতি না দেওয়ার সরকারি সিদ্ধান্ত বহাল রাখা এবং অতীতে সংঘটিত হত্যা মামলার দ্রুত তদন্ত শেষ করার দুই দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকেলে টঙ্গীর তুরাগ তীরবর্তী ইজতেমা ময়দানে আয়োজিত এক জাতীয় পরামর্শ সভায় এই দাবি জানানো হয়।
হেফাজতের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহ্বানে দেশের ৬৪ জেলার শীর্ষ ওলামায়ে কেরামের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে জানানো হয়, সরকারের পক্ষ থেকে সাদপন্থীদের তিন দিনের জন্য ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে মতামত চাওয়া হলে আলেমসমাজ তা প্রত্যাখ্যান করে। দাবি আদায় না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশজুড়ে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়।




