দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর পশ্চিম তীরে বড় অভিযানের হুমকি নেতানিয়াহুর


পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরন শহরের কাছে ফিলিস্তিনি বন্দুকধারীদের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই হামলাকারী ফিলিস্তিনিও নিহত হন।
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে পশ্চিম তীরে ব্যাপক সামরিক অভিযান এবং ওই এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
নেতানিয়াহুর ঘোষণার পরপরই হেবরনে ইসরায়েলি বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে ফেলার খবর পাওয়া গেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে অন্যায় বাস্তুচ্যুতির শামিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী নির্বাচনের আগে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকার অনিশ্চয়তার মুখেই নেতানিয়াহু সরকার এই হার্ডলাইন অবস্থান গ্রহণ করছে।




