হুক ছিঁড়ে ৬ বগি বিচ্ছিন্ন: সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিঁড়ে ৬টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) ট্রেনটি কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির মাঝের অংশের হুক ছিঁড়ে যায়। ফলে পেছনের ৬টি বগি বনের মধ্যেই আটকা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে চালক ট্রেনটি থামিয়ে বাকি ৬টি বগি ও ইঞ্জিন নিয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যান।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন জানান, বিচ্ছিন্ন হওয়া বগিগুলো উদ্ধারের জন্য বিকল্প একটি ইঞ্জিন পাঠানো হয়েছে। বগিগুলো উদ্ধার করে লাইন পরিষ্কার করা হলে দ্রুতই রেলযোগাযোগ পুনরায় স্বাভাবিক হবে।

Related Articles

Back to top button