কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের নির্জন এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা জানান, ঘটনার পরপরই জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। সার্বিক নিরাপত্তা বিবেচনায় কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম কেন্দ্রিক পুলিশি টহল জোরদার করা হয়েছে।

ভবিষ্যতে যেন এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে রেলওয়ে পুলিশ।

Related Articles

Back to top button