চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সফররত চীনের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘থাং শান’ (TANG SHAN) ও ‘দা ছিং’ (DA QING) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম এবং নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।


শনিবার (১৯ সেপ্টেম্বর) তারা চট্টগ্রাম বন্দরে অবস্থানরত জাহাজ দুটি পরিদর্শনে যান। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এবং দুই দেশের নৌবাহিনী ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা জাহাজগুলোর আধুনিক নৌ-প্রযুক্তি সরঞ্জাম ও নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

রাজধনী সুপ্রভাত
রাজধনী সুপ্রভাত

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে গত ১৭ সেপ্টেম্বর চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ এবং ‘থাই হু’ বাংলাদেশে আগমন করে। সফর শেষে বাংলাদেশের জলসীমা ত্যাগ করার সময় জাহাজগুলো বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া ‘পাসেক্স’ (PASSEX)-এ অংশগ্রহণ করবে। এই সফর দুই দেশের মধ্যে যৌথ প্রশিক্ষণ, নৌ-নিরাপত্তা ও সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Back to top button