ফেসবুকে সরাসরি ‘পেইজ লাইক’ বিজ্ঞাপনের সুবিধা বন্ধ হওয়া নিয়ে অনিশ্চয়তা


ফেসবুক পেইজের লাইক বা ফলোয়ার বাড়ানোর উদ্দেশ্যে সরাসরি বিজ্ঞাপন দেওয়ার সুবিধাটি নিয়ে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। মেটার অ্যাডস ম্যানেজার থেকে ‘Page likes performance goal is no longer available’ বার্তা দেখিয়ে সরাসরি লাইক নেওয়ার লক্ষ্যটি অকার্যকর করা হচ্ছে।
এর পরিবর্তে বিজ্ঞাপনে স্বয়ংক্রিয়ভাবে ‘Maximize number of Facebook Page visits’ টার্গেটটি যুক্ত হচ্ছে, যার মাধ্যমে ব্যবহারকারীদের সরাসরি পেইজ ভিজিট করাতে উৎসাহিত করা হচ্ছে যেন তারা কনটেন্ট পছন্দ করে নিজ উদ্যোগে লাইক বা ফলো করেন।
তবে মেটা এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে এটি স্থায়ী পরিবর্তন, কারিগরি সমস্যা নাকি ধাপে ধাপে চালুর প্রক্রিয়া—তা স্পষ্ট নয়, কারণ কিছু বিজ্ঞাপনদাতার ক্ষেত্রে পুরোনো সুবিধাটি এখনো কাজ করছে।
এই পরিবর্তন যদি স্থায়ী হয়, তবে শুধু বিজ্ঞাপনের ওপর নির্ভর না করে মানসম্মত কনটেন্ট প্রকাশ এবং পোস্টে রিয়্যাক্ট দেওয়া ব্যবহারকারীদের পেইজ অনুসরণের আমন্ত্রণ জানানোর কৌশল গ্রহণে জোর দিতে হবে।




