স্মার্ট চশমায় গোপনে ভিডিও ধারণের ঝুঁকিতে বাড়ছে উদ্বেগ

কৃত্রিম বুদ্ধিমত্তা ও মুঠোফোন ছাড়াই কথা বলার সুবিধাসংবলিত স্মার্ট চশমার জনপ্রিয়তা দ্রুত বাড়লেও, গোপনীয়তা ও প্রকাশ্যে গোপনে ভিডিও ধারণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

মেটার জনপ্রিয় ‘রে-ব্যান’ চশমা এরই মধ্যে ৭০ লাখের বেশি বিক্রি হলেও প্রকাশ্যে মানুষের অজান্তে ছবি বা ভিডিও ধারণের কারণে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাজ্যের ওয়েদারস্পুনস পানশালা কর্তৃপক্ষ চশমাটি দিয়ে ভিডিও ধারণ নিষিদ্ধ করেছে এবং নারী অধিকার সংগঠনগুলোও এর অপব্যবহার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে।

স্মার্ট চশমায় স্পর্শের মাধ্যমে ক্যামেরা চালু হলে একটি সাদা সংকেত আলো জ্বলে ওঠে এবং আলোতে কারসাজি করা হলে ক্যামেরা কাজ না করার ব্যবস্থা নিয়েছে মেটা। তবে আমজনতা সবসময় এই সংকেত আলো দেখে সতর্ক হতে পারে না বলে প্রশ্ন থেকে যাচ্ছে।

অপব্যবহার রোধে মেটা জানিয়েছে, কোনো হয়রানি বা ক্ষতির উদ্দেশ্যে ভিডিও করা হলে তা প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হবে।

গোপনীয়তার এই বিতর্কের মাঝেও দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধীদের জন্য স্মার্ট চশমা অত্যন্ত সহায়ক ভূমিকা রাখছে; এর এআই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা পত্রিকা বা রাস্তার সাইনবোর্ডের লেখা শুনে অনুধাবন করতে পারছেন।

Related Articles

Back to top button