৫০তম পর্বে মোশাররফ করিম-জুঁই-হাসানদের ‘এক পাতিলের সংসার’

বিলুপ্তপ্রায় একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’ ৫০তম পর্বে পা রাখছে।

দর্শকমহলে জনপ্রিয়তা পাওয়া শামীম জামান পরিচালিত এই নাটকটির ৫০তম পর্ব প্রচারিত হবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে।

নয়নপুর গ্রামের প্রচুর সম্পত্তির মালিক বৃদ্ধ সেরাজ খাঁ, তাঁর দুই ছেলে মেরাজ ও এন্তাজ, তাঁদের স্ত্রী-সন্তান এবং বিধবা বোনকে কেন্দ্র করেই এগিয়ে চলেছে নাটকটির মূল প্রেক্ষাপট। একটি যৌথ পরিবারের হাসি-তামাশা, ঝগড়া ও অম্ল-মধুর পারিবারিক জীবনের নানা রূপ ফুটিয়ে তোলা হয়েছে এতে।

আহমেদ শাহাবুদ্দীনের রচনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, আ খ ম হাসান, ফারজানা মিহি, সালাউদ্দিন লাভলু, শামীম জামানসহ একঝাঁক তারকা। নাটকটি নিয়মিত প্রচারিত হচ্ছে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে।

Related Articles

Back to top button