বাদশাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী ঈশা রিখির

ভারতীয় র‍্যাপার বাদশার সঙ্গে বিচ্ছেদের পর সম্পর্কটির নেতিবাচক দিক তুলে ধরে এবার গুরুতর অভিযোগ এনেছেন পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখি।

রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক পর্বে সহ-প্রতিযোগী কণিকা মানের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, বাদশার কাছ থেকে তিনি শারীরিক ও মানসিকভাবে প্রতারিত হয়েছেন।

ঈশার দাবি, ভালোবাসার খাতিরে তিনি অনেক সত্য জানার পরও তা এড়িয়ে গিয়ে বাদশাকে অন্ধভাবে বিশ্বাস করেছিলেন, তবে সম্পর্ক ভাঙার পর বুঝতে পেরেছেন তাঁর সঙ্গে শুধু খেলাই চলছিল।

তিনি আরও অভিযোগ করেন, বাদশা তাঁকে নিজের বন্ধু বা পরিচিত পরিমণ্ডলে না নিয়ে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতেন।

প্রাক্তন সঙ্গীর নীতি নিয়ে প্রশ্ন তুলে এই অভিনেত্রী বলেন, বাদশা নিজের সুবিধার জন্য জীবনে মানুষ রাখেন, কিন্তু বিনিময়ে সেই সম্পর্কের কোনো দায়ভার বা দায়িত্ব নিতে চান না।

Related Articles

Back to top button