শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক প্রেস ব্রিফিংয়ে দেওয়া কোনো বক্তব্য ভারত সরকার সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

৫ আগস্ট একটি বেসরকারি সংবাদমাধ্যমের আয়োজনে হাসিনার প্রেস ব্রিফিং নিয়ে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পর শুক্রবার (৭ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রণধীর জয়সওয়াল স্পষ্ট করেন, একটি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানের আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা বা অবদান ছিল না। তিনি উল্লেখ করেন, ওই ব্রিফিংয়ে বলা কোনো কথা—বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারকে নিয়ে দেওয়া কোনো মন্তব্যকেই ভারত সরকার সমর্থন করে না।

এছাড়া, হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশ বিষয়ক মন্তব্যের জবাবে রণধীর জানান, ভারত তার নিকট প্রতিবেশী অঞ্চলের ঘটনাবলী ও জাতীয় নিরাপত্তার সংবেদনশীল বিষয়গুলোতে সার্বক্ষণিক নজর রাখে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে।

Related Articles

Back to top button