বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মানুষ কখনোই আওয়ামী লীগের রাজনীতি আর গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


শেখ হাসিনার অডিও বার্তার প্রসঙ্গে টেনে তিনি বলেন, “কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না।”

শুক্রবার দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পর্যটন ও অর্থনীতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার নীল অর্থনীতির (ব্লু ইকোনমি) সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিপুল রাজস্ব আয়ের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে কক্সবাজারজুড়ে পর্যটন সম্প্রসারণ এবং ফ্যাসিবাদী সরকারের আমলে ঘোষিত ইসিএ এলাকাগুলো পুনর্বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া সামুদ্রিক গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে কক্সবাজারে একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্নাসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button