প্রসঙ্গ ‘টক্সিক’-এর গান: কিয়ারার পক্ষ নিয়ে ক্ষোভ ঝাড়লেন হুমা


গীতু মোহনদাস পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’-এর ‘তাবাহি’ গানটিতে যশের সঙ্গে কিয়ারা আদভানির ঘনিষ্ঠ রসায়ন নিয়ে নেটদুনিয়ায় সমালোচনা ও কটাক্ষ শুরু হয়েছে। বিবাহিত ও মা হওয়ার পর কেন কিয়ারা এমন দৃশ্যে অভিনয় করলেন— এ নিয়ে ট্রোলের মুখে পড়তে হয় তাকে। এবার এ ইস্যুতে কিয়ারার সমর্থনে এগিয়ে এসে ক্ষোভ উগরে দিয়েছেন একই সিনেমার সহ-অভিনেত্রী হুমা কুরেশি।
এক সাক্ষাৎকারে হুমা নেটিজেনদের দ্বিমুখী আচরণের কড়া সমালোচনা করে বলেন:
যশ ও কিয়ারা দুজনেই বিবাহিত এবং সন্তানের জনক। অথচ কেবল নারী হওয়াতে কিয়ারার দিকেই আঙুল তোলা হচ্ছে, যা চরম অসুস্থ মানসিকতা ও ঘৃণ্য।
কথা বলে মানুষের সংকীর্ণ মানসিকতা বদলানো যায় না উল্লেখ করে হুমা বলেন, এই সিনেমার নারীরাই শেষ হাসি হাসবেন এবং সিনেমাই সব সমালোচনার উপযুক্ত জবাব দেবে।
সাক্ষাৎকারে হুমার ভাই অভিনেতা সাকিব সালিমও তার সঙ্গে একমত পোষণ করেন।
টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ চলচ্চিত্রে যশ, কিয়ারা ও হুমা ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ের। সিনেমাটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।




