পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর


যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তুলতে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ নামে এক ঐতিহাসিক সামরিক চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক।
শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির ধারা অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা চালানো হলে তা বাকি সব দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে এবং যৌথভাবে তা প্রতিহত করা হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ চুক্তি তিনটি দেশের পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার প্রতিটি ক্ষেত্রকে আরও জোরদার করবে।
ন্যাটোর আর্টিকেল-৫ আদলের এই প্রতিরক্ষা চুক্তি পারমাণবিক শক্তিধর পাকিস্তান, তেলসমৃদ্ধ সৌদি আরব এবং ন্যাটোর প্রভাবশালী সদস্য তুরস্ককে সামরিকভাবে এক কাতারে নিয়ে এলো।




