বেনজীরকে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করার আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।


রোববার (২ আগস্ট) রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি জানান, বেনজীরকে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে যোগাযোগ ও কাগজপত্র আদান-প্রদান চলছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমিরাত সরকার বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কিছু নির্দিষ্ট তথ্য জানতে চেয়েছিল, যা ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই তাকে দেশে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা যাবে।

তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সার্বিক বিষয়ে তাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কথা বলে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।

Related Articles

Back to top button