যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব নেওয়ার অনুমোদন

যুক্তরাষ্ট্র থেকে সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে গম আমদানির লক্ষ্যে অনুমোদিত দুটি আমেরিকান প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব গ্রহণের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দরপ্রস্তাব পাওয়ার পর নিয়ম অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের সঙ্গে দরকষাকষির মাধ্যমে আমদানিমূল্য নির্ধারণ করা হবে।

বুধবার (২৮ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের গম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ‘ইউএস হুইট অ্যাসোসিয়েশন’ কর্তৃক অনুমোদিত দুটি প্রতিষ্ঠান থেকে এই দরপ্রস্তাব আহ্বান করা হবে। প্রতিষ্ঠান দুটি হলো— অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল এবং লুই ড্রেফাস কোম্পানি।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এতদিন অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনালের সঙ্গে বিদ্যমান পাঁচ বছর মেয়াদি জিটুজি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হচ্ছিল। সম্প্রতি লুই ড্রেফাস কোম্পানিকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করে অনুমোদন দেওয়া হয়, ফলে গম সরবরাহের জন্য অনুমোদিত প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়ে দুটিতে দাঁড়িয়েছে।

এখন প্রতিযোগিতা নিশ্চিত করতে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকেই দরপ্রস্তাব নেওয়া হবে এবং সরকারের নিজস্ব অর্থায়নে সর্বনিম্ন দরদাতার সঙ্গে দরকষাকষি শেষে গম আমদানির উদ্যোগ নেওয়া হবে।

Related Articles

Back to top button