নাটোরে যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

জেলা প্রতিনিধি, নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় আজ সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। লাইনের রক্ষণাবেক্ষণ এবং গাছের ডালপালা কর্তনের কাজের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে প্রাপ্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ নম্বর ফিডারের অধীনে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:

  • কুমরুল

  • রামাগাড়ী

  • আটঘড়িয়া

  • কালিকাপুরের বজুর আলী মোড় এবং তৎসংলগ্ন এলাকা।

নির্ধারিত সময়ের কাজ দ্রুত শেষ হলে সময়ের কিছুটা পরিবর্তন হতে পারে এবং কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

Related Articles

Back to top button