বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্নিঝড় ‌‘দানা’ আরও উত্তর দিকে অগ্রসর

নিজস্ব প্রতিবেদক :পূর্বমধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্নিঝড় ‌‘দানা’ আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় রাতভর গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। 

আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি আর দমকা হওয়া বাড়তে থাকে। তবে তা বেশিক্ষণ স্থায়ী না হলেও আকাশ মেঘাচ্ছন্ন ও গুমোট পরিবেশ বিরাজ করছে।তীরে আছড়ে পড়ছে ঢেউ: এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। ঘূর্নিঝড় দানা পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৪৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

প্রতি বছরই উপকূলের মানুষের ঘুম কেড়ে নেয় বিভিন্ন নামে আসা ঘূর্ণিঝড়গুলো। এ কারণে উপকূলের মানুষ ঘূর্ণিঝড়ের নাম শুনলে ক্ষয়ক্ষতির ভয়ে থাকে। স্থানীয় কৃষক, জেলে, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।

পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা আক্তার জাহান বলেন, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button