এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ: তিতাস গ্যাস

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলো থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। এর ফলে জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থায় চাপের সৃষ্টি হয়েছে।

পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় তিতাস গ্যাস জানায়, বৈরী আবহাওয়ার প্রভাবে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আরএলএনজি সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে গেছে। যার কারণে তিতাস গ্যাসের অধিভুক্ত আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।

এতে আরও বলা হয়, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে। এই সাময়িক ও অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Related Articles

Back to top button