ছিনতাইকারীকে বমি করিয়ে স্বর্ণের কানের দুল উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এক নারীর স্বর্ণের কানের দুল ছিনতাই করে গিলে ফেলা মো. সেলিম (২৮) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তাকে বমি করিয়ে পেট থেকে গিলে ফেলা কানের দুলটি উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, দায়িত্ব পালনকালে ভুক্তভোগী নারীর চিৎকার শুনে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে সেলিমকে আটক করেন। প্রাথমিক তল্লাশিতে কানের দুল না পাওয়া গেলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি দুলটি গিলে ফেলার কথা স্বীকার করেন।

পরবর্তীতে বমি করিয়ে পেট থেকে স্বর্ণের কানের দুলটি উদ্ধার করা হয়। আটক ব্যক্তি ও ভুক্তভোগীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button