কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ২৫০ জনেরও বেশি মৃত্যু, ৩ দিনের রাষ্ট্রীয় শোক

কলম্বিয়ায় আঘাত হানা শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। মর্মান্তিক এই প্রাকৃতিক দুর্যোগে নিহতদের সম্মানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। এ সময় জাতীয় পাতাকাসমূহ অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শতাব্দীর সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত আড়াইশর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন ২,৫৯৫ জনেরও বেশি। কালি, পেরেইরা, মানিজালেস ও কুইবদোসহ বেশ কয়েকটি প্রধান শহর ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগের তৃতীয় দিনেও ধসে পড়া ভবনগুলোর নিচে আটকে পড়াদের উদ্ধারে অনুসন্ধানকারী কুকুর, ক্রেন এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে দিনরাত উদ্ধারকাজ চালানো হচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবকরাও ধ্বংসাবশেষ সরানোর কাজে হাত বাড়িয়েছেন।

কালি শহরের প্রধান একটি হাসপাতালের একাংশ ধসে পড়ায় রোগীদের বাইরে ও পার্কিং লটে সেবা দেওয়া হচ্ছে। বিপদের এই মুহূর্তে স্থানীয় নাগরিকরা খাবার, পানি ও রক্তদানে এগিয়ে এসেছেন।

পরিস্থিতি সামাল দিতে কলম্বিয়ার প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েল্লা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং গৃহহীন পরিবারগুলোকে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

Related Articles

Back to top button