সরাইলে নজরুল বর্ষ উপলক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সৃষ্টিকর্ম স্মরণে নজরুল বর্ষ উদযাপন, পুরস্কার বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।

রোববার (১ নভেম্বর) সকালে সরাইল উপজেলার বেড়তলা গ্রামে ‘মো. জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতন’ এবং ‘মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্র’-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন। সভাপতির বক্তব্যে তিনি সাম্য, প্রেম ও দ্রোহের কবি নজরুলের দেশপ্রেম এবং আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিয়ে একটি সুন্দর সমাজ গঠনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির বিদ্যানিকেতনের সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নামসংবলিত অনার বোর্ড উন্মোচন করেন এবং পরে মেধাবী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আলিম এবং জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক মো. শরীফ হোসেন।

Related Articles

Back to top button