গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাংবাদিকদেরও ভূমিকা রাখার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিক, ব্যবসায়ী ও শিক্ষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘এমআরইউ মিডিয়া ডে’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, ভোটের মাধ্যমে সরকার গঠন ও পরিবর্তনের সুসংহত ব্যবস্থা নিশ্চিত করা গেলে দেশের গণতন্ত্র ও অন্যান্য ক্ষেত্রগুলো স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও কাজের মান বাড়াতে প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন সাংবাদিকতার মূল ভিত্তি, কারণ একটি সংবাদের প্রভাব বর্তমানে মুহূর্তে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। অতীত আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভুমিকা পালন করা জরুরি, যাতে দেশ পুনরায় পেছনের দিকে ফিরে না যায়।

Related Articles

Back to top button