চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, ভিডিও দেখে ৮-১০ জনকে শনাক্ত


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নে শনিবার ভোর ছয়টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ৩০ থেকে ৪০ জনের একটি দল মিছিল করেছে।
মিছিলে অংশগ্রহণকারীরা ব্যানার ও আওয়ামী লীগের পতাকা নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং পরে স্থানীয় একটি বাজারে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো প্রায় আড়াই মিনিটের ভিডিওটি নজরে আসার পর বাঁশখালী থানা পুলিশ ৮ থেকে ১০ জনকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, মিছিলে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান পরিচালিত হচ্ছে।




