রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো সম্পৃক্ততা চায় বাংলাদেশ


রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের আরও জোরালো ভূমিকা ও সম্পৃক্ততার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
২৪ অক্টোবর ঢাকায় আয়োজিত জাতিসংঘ দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
প্রতিমন্ত্রী জাতিসংঘের তিনটি মূল স্তম্ভ— উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকারের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ও ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন।
এছাড়া লিঙ্গভিত্তিক সহিংসতা ও ডিজিটাল হয়রানি প্রতিরোধ করে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন।




