পদত্যাগ করা বিএনপির সংরক্ষিত এমপি মিষ্টির আসনে ভোট ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।


সোমবার (১২ অক্টোবর) ইসি সচিব আখতার আহমদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নির্বাচনের সময়সূচি প্রকাশ করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী:

  • মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ২৬ অক্টোবর

  • মনোনয়নপত্র বাছাই: ২৭ অক্টোবর

  • বাছাইয়ের বিরুদ্ধে আপিল: ২৮ অক্টোবর

  • আপিল নিষ্পত্তি: ২৯ অক্টোবর

  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ১ নভেম্বর

  • প্রতীক বরাদ্দ: ২ নভেম্বর

  • ভোটগ্রহণ: ১২ নভেম্বর

উল্লেখ্য, রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম উঠে আসলে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন। দলীয় নির্দেশনার পর তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়। পরবর্তীতে শূন্য আসনে নির্বাচনের লক্ষ্যে আজ এই ভোটের তফসিল প্রকাশ করল নির্বাচন কমিশন।

Related Articles

Back to top button