বলিউড অভিনেতা ইশান খট্টরের প্রেম ভাঙার গুঞ্জন

বলিউড অভিনেতা ইশান খট্টর ও মালয়েশিয়ান মডেল চাঁদনী বেইজের দীর্ঘ তিন বছরের সম্পর্কের অবসান ঘটেছে বলে শোনা যাচ্ছে। মুম্বাইয়ের বিনোদন অঙ্গনে চাউর হয়েছে, ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে ইশানের সাম্প্রতিক ঘনিষ্ঠতাই এই বিচ্ছেদের মূল কারণ।

জানা গেছে, গত এপ্রিলে একটি বিজ্ঞাপনী ভিডিওতে কাজ করার সময় সারা ও ইশানের কাজের রসায়ন বেশ নজর কাড়ে। পরবর্তীতে মুম্বাইয়ে একটি ক্রিকেট ম্যাচেও তাঁদের একসঙ্গে দেখা যায়, যা থেকে চাঁদনীর সঙ্গে ইশানের দূরত্ব বাড়ার গুঞ্জন জোরালো হয়। তবে বিচ্ছেদের এ বিষয়ে ইশান কিংবা চাঁদনী—কারো পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে চাঁদনী বেইজের সঙ্গে ইশানের প্রেমের বিষয়টি আলোচনায় ছিল। তার আগে অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গেও তাঁর প্রেমের গুঞ্জন উঠেছিল। অন্যদিকে, সারা অর্জুন সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয় করে বেশ ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

Related Articles

Back to top button