১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ঋণ পরিশোধে নতুন রেকর্ড

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের দরপতন হয়েছে। একই সময়ে বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশ এক অর্থবছরে সর্বোচ্চ অর্থ পরিশোধের নতুন রেকর্ড গড়েছে।


রোববার (২ আগস্ট) ইআরডি বৈদেশিক ঋণের এই হালনাগাদ তথ্য প্রকাশ করে।

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ মাত্র ৫.২৪৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেয়েছে, যা গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন। তথ্য অনুযায়ী, এর আগে কেবল ২০১১-১২ অর্থবছরে এর চেয়ে কম (৪.৭৬৪ বিলিয়ন ডলার) প্রতিশ্রুত ঋণ পাওয়া গিয়েছিল।

 বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি আশঙ্কাজনক হারে কমলেও এ সময়ে বাংলাদেশ এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ ঋণ পরিশোধ করেছে। ২০২৫-২৬ অর্থবছরে পরিশোধ করা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৪.৪৯৪ বিলিয়ন ডলারে

এর আগের অর্থবছরে (২০২৪-২৫) বাংলাদেশ মোট ৪.০৮৭ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধ করেছিল।

Related Articles

Back to top button