ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ লোডশেডিং, কারণ নরসিংদীতে বিদ্যুৎ সরবরাহ

নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় ১৩২ কেভি ট্রান্সমিশন লাইনের তার ছিঁড়ে নরসিংদী জেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় বিকল্প হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার লাইন ব্যবহার করা হচ্ছে। এর ফলে দুই জেলায় বিদ্যুৎ ভাগ করে দিতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় ব্যাপক লোডশেডিং দেখা দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, জরুরি পরিস্থিতি মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়ার ট্রান্সমিশন লাইনের মাধ্যমে নরসিংদীতে বিদ্যুৎ সঞ্চালিত হচ্ছে। নির্ধারিত লোড ধারণক্ষমতার সীমাবদ্ধতা এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন কম থাকায় সব উপজেলায় পর্যায়ক্রমে বিদ্যুৎ কাটছাঁট (লোডশেডিং) করতে হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, নরসিংদীর ক্ষতিগ্রস্ত ১৩২ কেভি লাইনটি শুক্রবারের মধ্যে চালু হতে পারে। সেটি সচল হলে ব্রাহ্মণবাড়িয়ার ওপর চাপ কমবে এবং সরবরাহ স্বাভাবিক হবে।

কসবা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সুবাস চন্দ্র দাস গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন।

Related Articles

Back to top button