জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের (সাবেক গণভবন) সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ নভেম্বর) রাত ১১টার পর এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান।

তিনি জানান, রাত ১১টার পর দুর্বৃত্তরা একটি রিকশায় করে এসে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ১৪ অক্টোবর জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করেছিল। সে সময় একটি ককটেল বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন।

Related Articles

Back to top button