২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজির এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইতিপূর্বে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম বৃদ্ধির এই নতুন প্রজ্ঞাপন জারি করে।

বিইআরসির পক্ষ থেকে জানানো হয়, আজ রাত ৮টা থেকেই নতুন নির্ধারিত এই দর কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ অক্টোবর ভোক্তাপর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার প্রস্তাব দিয়েছিল বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি।

Related Articles

Back to top button