ইতোমধ্যেই ইসরাইলি ট্যাংক ও সেনা বাহিনী দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে

আন্তর্জাতিক ডেস্ক :লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরাইল। ইতোমধ্যেই ইসরাইলি ট্যাংক ও সেনা বাহিনী দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে বলে ইসরাইলি মিডিয়া জানিয়েছে। একইসঙ্গে বিমান হামলাও চলছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের সেনারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যস্থল ও অবকাঠামোর বিরুদ্ধে ‘সীমিত, স্থানীয় ও লক্ষ্যভেধী স্থল হামলা’ শুরু করেছে।



