আয়াত নাজিল হওয়ার পর সাবিত (রা.) এর কাহিনি

নিউজ ডেস্ক :আল্লাহ তাআলা যখন সুরা হুজরাত নাজিল করেন, তখন সাহাবিরা খুব ভয়ে ছিলেন। এই সুরাকে বলা হয় আদব শেখানোর সুরা। নবী করিম (সা.)-এর সঙ্গে কীভাবে আচরণ করা উচিত, তাঁর সামনে কীভাবে কথা বলা উচিত, অনুমতি না নিয়ে তাঁর ঘরে প্রবেশ থেকে বিরত থাকা উচিত ইত্যাদি বিষয়গুলো এই সুরায় স্থান পেয়েছে।
সুরা হুজরাত-এর দ্বিতীয় আয়াত, ‘হে ইমানদারগণ, তোমরা নবীর আওয়াজের ওপর তোমাদের আওয়াজ উঁচু কোরো না এবং তোমরা নিজেরা পরস্পর যেমন উচ্চ স্বরে কথা বলো, তাঁর সঙ্গে সেভাবে কথা বোলো না। এর ফলে তোমাদের সব আমল নিষ্ফল হয়ে যাবে অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না।’ এই আয়াতে আল্লাহ তাআলা সাহাবিদের উপদেশ দিয়েছেন, নবীর সামনে উঁচু গলায় কথা না বলতে।
হাদিস থেকে জানা যায়, আবু বকর (রা.) এবং ওমর (রা.) দুজনই উঁচু গলায় কথা বলতেন। এই আয়াত নাজিলের পর হজরত ওমর (রা.) মহানবীর সামনে এত নিচু গলায় কথা বলতেন যে নবী (সা.) তাঁর কথা বুঝতেই পারতেন না। তিনি আবার জিজ্ঞাসা করতেন, ‘কী বলছ ওমর, আবার বলো।’



