প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব নেতারা

আন্তর্জাতিক ডেস্ক :লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব নেতারা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরান সমর্থিত এই সশস্ত্র সংগঠনের প্রধানের হত্যায় মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নাসরুল্লাহকে হত্যার ঘটনাকে ‘ন্যায়বিচারের একটি পদক্ষেপ’ বলে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে নাসরুল্লাহর হত্যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটিতে পাঁচ দিনের শোক ঘোষণা করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ ইসরাইলকে সতর্ক করে বলেছেন, নাসরুল্লাহর মৃত্যু তাদের ধ্বংস ডেকে আনবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নাসরুল্লাহর মৃত্যু ছিল ‘হাজার হাজার আমেরিকান, ইসরাইলি ও লেবাননের বেসামরিক নাগরিকদের জন্য ‘ন্যায়বিচারের একটি পদক্ষেপ’। ওয়াশিংটন ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরাইলের অধিকারকে সমর্থন করে এবং বাইডেন তার বিবৃতিতে আরও বলেন, এ অঞ্চলে বাহিনীর প্রতিরক্ষা দৃষ্টিভঙ্গি আরও উন্নত করা হবে।

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, নাসরুল্লাহ একজন ‘সন্ত্রাসী’ যার হাতে আমেরিকার রক্ত লেগেছে। এ ছাড়া কমলা ইরান সমর্থিত গোষ্ঠী যেমন হিজবুল্লাহ, হামাস ও হুথিদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরাইলের অধিকারকে সর্বদা সমর্থন করার কথা জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা ইসরাইলের সর্বশেষ রাজনৈতিক হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং লেবাননে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছি। মন্ত্রণালয় এক বিবৃতিতে যোগ করেছে, এ হত্যাকাণ্ডের ফলে এই অঞ্চলে যে ‘দুঃখজনক’ পরিণতি হতে পারে তার জন্য ইসরাইল সম্পূর্ণ দায় বহন করবে। বিস্তারিত আসছে,,,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button