প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৪ এপ্রিল সাপ্তাহিক রাজধানী সুপ্রভাত পত্রিকায় প্রকাশিত ‘উত্তরখানের মুন্ডায় অন্তঃসত্ত্বা ১৪ বছর বয়সী কিশোরী’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন অত্র এলাকার লাল মিয়া মেম্বার ও তার পরিবার।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে ও আামার পরিবারের বড়ছেলেকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি বয়স্ক মানুষ, অত্র অঞ্চলে আমার সুনাম আছে। আমি কয়েকবারের উত্তরখান ইউনিয়ন পরিষদের মেমার ছিলাম। আমার ভাবমুর্তি বিনষ্ট করার জন্য একটি কুচক্রিমহল আমার বিরুদ্ধে এইসব কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রকৃত ঘটনা হচ্ছে, মেয়েটির মা প্রতিবন্দি। ছোট থেকে আমি লালন পালন করে তাকে আমি নিজে কিছু জমি দিয়ে সুপাত্রের কাছে বিয়ে দেই। তার তিনজন মেয়ে সন্তান আছে। তার মধ্যে যে মেয়েকে নিয়ে সংবাদ প্রচার হয়েছে সে তৃতীয়। তাকে আমি আপন নাতির মত আদর স্নেহ করি। তাকে নিয়ে এইরকম সংবাদ নিন্দনিয়। তাছাড়া প্রকাশিত সংবাদের মধ্যে যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে আমি এবং আমার পরিবার বিব্রত। একটি পক্ষ আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক ও মানষিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে সংবাদ পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করে সত্য উন্মোচনে করে সংবাদ প্রকাশের জন্য অনুরোধ করছি। কে বা কারা প্রতিহিংসা বসত আমার চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত তা আমি জানিনা। আমি অত্র এলকায় সুপরিচিত ও স্বনামধন্য হিসেবে পরিচিত। আমি উত্তরখান ইউনিয়ন পরিষদের কয়েকবারের মেমার ছিলাম। এই অসত্য মিথ্যা ঘটনা সমর্থন করতে পারিনি বিদায় উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Related Articles

Back to top button